আজ- মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে মোটর শ্রমিকলীগ নেতাসহ গ্রেপ্তার ১৪

by Prokash Kal
৩২২ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে।

বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ১ জন এবং আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৩ জনকে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলার আসামি ৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪ জন রয়েছেন।

অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ গ্রেপ্তারকৃত আসামি মো: আরিফ শেখ (৫২) রাজশাহী মোটর শ্রমিক লীগের জয়েন্ট সেক্রেটারী । সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার মৃত নওশাদ শেখের ছেলে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: