১২৯


নিজস্ব প্রতিবেদক:
হ্যাকিংসহ সাইবার প্রতারণায় জড়িত সংঘবদ্ধ চক্রের সদস্য নাজমুস সাকিবকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সাকিব বিভিন্ন ব্যক্তির ফেসবুক, মেসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপ আইডিতে অবৈধভাবে প্রবেশ করে পাসওয়ার্ড পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিত বলে জানায় র্যাব।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। ডিএমপি পল্টন থানার ৪০৬/৪২০ ধারার মামলায় তদন্তে তার নাম পাওয়া যায়।
গ্রেফতারের পর সাকিবকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
