আজ- সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
Home জাতীয় রাজশাহীতে হ্যাকিংসহ সাইবার প্রতারণায় চক্রের সদস্য গ্রেফতার

রাজশাহীতে হ্যাকিংসহ সাইবার প্রতারণায় চক্রের সদস্য গ্রেফতার

by Prokash Kal
৮৭ views

নিজস্ব প্রতিবেদক:

হ্যাকিংসহ সাইবার প্রতারণায় জড়িত সংঘবদ্ধ চক্রের সদস্য নাজমুস সাকিবকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সাকিব বিভিন্ন ব্যক্তির ফেসবুক, মেসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপ আইডিতে অবৈধভাবে প্রবেশ করে পাসওয়ার্ড পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিত বলে জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। ডিএমপি পল্টন থানার ৪০৬/৪২০ ধারার মামলায় তদন্তে তার নাম পাওয়া যায়।

গ্রেফতারের পর সাকিবকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত