আজ- বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে র‍্যাবের অভিযানে বিদেশি রিভলবার উদ্ধার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫।

রোববার (১৬ মার্চ) রাত ১২টা ৩৫ মিনিটে র‍্যাব শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: