আজ- শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

by Prokash Kal
২১০ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁদপুর জেলার কঁচুয়া থানার বরগী শ্রীরামপুর এলাকার মৃত আ: মালেকের ছেলে নুর মোহাম্মদ (২০) ও একই থানার পারাগাঁও ভূইয়াবাড়ী এলাকার মো: হুমায়ন কবিরের ছেলে মো: মাহাবুব আলম (২০)।

জানা যায়, বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে আরএমপির কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পংকজ কুমার দের তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটি অবস্থায় জানতে পারে রাজশাহী শহরের দিক থেকে একটি পিকআপ গাড়িতে কাঠের গুঁড়ার নিচে গাঁজা নিয়ে কাশিয়াডাঙ্গা থানার বালিয়া মিঠুর মোড়ের দিকে আসছে।

পরবর্তিতে কাশিয়াডাঙ্গা থানার এসআই মো: মোস্তাক আহম্মেদ ও তাঁর টিম পৌনে ১১ টায় কাশিয়াডাঙ্গা থানার বালিয়া মিঠুর মোড়ের উক্ত কাঠের গুঁড়া বোঝাই পিকআপ গাড়ীটি থামার জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে গাড়ির চালক কৌশলে পালানোর সময় চালক নুর মোহাম্মদ ও হেলপার মাহাবুব আলমকে গ্রেপ্তার করে, তবে এক ব্যক্তি পালিয়ে যায়। এরপর পিকআপ গাড়ীটি তল্লাশি করে পিকআপে থাকা কাঠের গুঁড়ার নীচ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার হয়। এছাড়া মাদক ব্যবসার কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, আসামিরা স্বীকার করেছে তারা গাজীপুর জেলার কুনাবাড়ী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছিল। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: