আজ- রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল বন্ধ

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে আন্তঃজেলা বাস (বিআরটিসিসহ) চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৮ মে) সকাল থেকে শ্রমিকদের কর্মবিরতির কারণে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে বাস কাউন্টারগুলোতে যাত্রীদের চরম ভোগান্তি দেখা দিয়েছে।

জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অধীনে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে রফিকুল ইসলাম পাখি এবং সাধারণ সম্পাদক হিসেবে মুমিনুল ইসলাম মুমিনকে মনোনীত করা হলে সাধারণ শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এর প্রতিবাদে শ্রমিকরা রাজশাহী বাসস্ট্যান্ড থেকে ঢাকাসহ সব রুটে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখে।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দূরপাল্লার যাত্রীরা বিপাকে পড়েছেন। অনেককে বাস কাউন্টারের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। কেউ কেউ বিকল্প পরিবহন খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন।

এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: