2

আজ- বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Online bahis sektöründe yenilikçi bir vizyona sahip olan bahsegel fark yaratıyor.

Rulet, blackjack ve slot makineleriyle dolu bahsegel büyük ilgi görüyor.

OECD verilerine göre, online kumar oynayanların %42’si aynı zamanda e-spor bahisleriyle ilgilenmektedir; bahsegel giriş bu alanda aktif olarak hizmet verir.

Türk oyuncuların favori tercihlerinden biri de otomatik rulet oyunlarıdır; pinco giriş bunları 7/24 erişilebilir kılar.

Yatırım yapanlar için özel olarak hazırlanan bettilt giriş kampanyaları büyük ilgi görüyor.

Canlı oyun akışlarıyla gerçek bir bettilt deneyim sunan profesyonel bir platformdur.

Bahis dünyasındaki trendleri belirleyen bettilt lider konumda.

Statista verilerine göre 2024’te e-cüzdan ile yapılan bahis yatırımları toplam işlemlerin %46’sını oluşturmuştur; bu sistem pinco giriş’te aktif kullanılmaktadır.

Bahis sektöründe ortalama yaş 33 olarak belirlenmiştir ve bettilt giriş bu yaş grubuna yönelik içerikler üretmektedir.

Mobil cihazlardan erişim bahsegel kolaylığı sunan kullanıcı dostudur.

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

by Prokash Kal
১২৫ views

​নিজস্ব প্রতিবেদক :

​পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজশাহী মহানগরীর ‘বাংলা টিফিন’ রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।

ইফতারের আগে বিশেষ দোয়া ও মাহফিল পরিচালনা করেন ক্লাবের সাবেক সহ-সভাপতি ফারুক আহমেদ। ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে উপদেষ্টা অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, যমুনা টিভির ব্যুরো প্রধান শিবলী নোমান, দেশ টিভির রাজশাহী প্রতিনিধি কাজী শাহেদ, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, মোহনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল, উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, কালবেলা পত্রিকার আমজাদ হোসেন শিমুল, খোলা কাগজের ব্যুরো প্রধান মাসুদ রানা রাব্বানী এবং নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি গোলাম মর্তুজা।

​এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বাংলা টিফিনের ব্যবস্থাপনা পরিচালক মুর্শেদ শাকিল এবং রিভারভিউ প্রেসক্লাবের সভাপতি মাসুদ রাব্বানী, প্রকাশকালের সম্পাদক রাজিব আলী রাতুল।

​আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং তারা সবসময় মানবিক কাজ করে থাকেন। প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের ধর্ম। সাংবাদিকদের ওপর কোনো নির্যাতন বা হয়রানি হলে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার অঙ্গীকার করেন তারা।

​বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমানে সাংবাদিকতায় কিছু অপেশাদারিত্বের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে সাংবাদিকরা যদি যথাযথ নীতি ও আদর্শ মেনে চলেন, তবে কাউকে হেয় প্রতিপন্ন করার ক্ষমতা কারও থাকবে না। এ ধরনের ইফতার মাহফিল সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বড় ভূমিকা রাখে বলেও তারা মন্তব্য করেন।

রাজশাহী ​বরেন্দ্র প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল, সহ-সভাপতি মো. রহমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক নিহাল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন এবং নির্বাহী সদস্য আক্তার হোসেন হীরা।

​এছাড়াও সদস্যদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন, সদস্য-মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান লিটন, আবুল হাশেম, হাবিল উদ্দিন, শিহাবুল ইসলাম সম্রাট, গোলাম কিবরিয়া, তানজিলুল ইসলাম লাইক, অপু দাস, নাহিদ ইসলাম, ঈসাহাক হক পিন্টু, ফারুক আহমেদ, আতিকুল ইসলাম আতিক, রাকিবুল শুভ, আব্দুল বশির ডলার, ফায়সাল হোসেন, মেহেদী হাসান, আসগর আলী সাগর, আলফাজ হোসেন, সৈয়দ মাসুদ ও রাজা হোসেন উপস্থিত ছিলেন।

​আলোচনা শেষে রমজান মাসের তাৎপর্য, আত্মশুদ্ধি ও নৈতিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে সভাপতি রেজাউল করিম উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত
CasinoLab Bonus Greece