আজ- বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে ডেভিল হান্টসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১২

by Prokash Kal
৩৫৪ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টে ৩ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার হয়। এছাড়াও আরএমপির অভিযানে ৯ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ৭ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবাপাড়ার মৃত শামসুল সরদারের ছেলে থানার ১৮ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগের সাবেক জয়েন সেক্রেটারি মো: আসকান আলী (৫৪), কর্ণহার থানার চকদর্শনপাড়ার মৃত তোরাব আলীর ছেলে মো: আব্দুল লতিব ওরফে লতিফ (৪৫) ও রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকার মো: জয়নাল আবেদীনের ছেলে মো: আবু জাফর ওরফে শিমুল (৩০)।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: