
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী, বোয়ালিয়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, কাটাখালী থানার মিরকামারী পশ্চিমপাড়া এলাকার মো: শফিউল্লাহর ছেলে মো: রমজান আলী (২৫), বোয়ালিয়া থানার মথুরডাঙ্গা এলাকার মো: ভুট্টু শেখের ছেলে মো: হাবীব (২৩), বোয়ালিয়া থানার বখতিয়ারাবাদ মালদা কলোনী এলাকার মৃত মেহেরজান শেখের ছেলে মো: আকবর আলী (৮৭), চারঘাট থানার শ্রীখন্ডি এলাকার মো: কাবিলের ছেলে মো: আশরাফুল (৪৫) বর্তমানে বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকায় বসবাস করে এবং বোয়ালিয়া থানার দেবিসিং পাড়া এলাকার মৃত আ: হাইয়ের ছেলে মো: উজ্জল হোসেন (৪০)।
সোমবার (২৬ জানুয়ারি) পরিচালিত অভিযানে মোট ২৭০ গ্রাম গাঁজা ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ২ হাজার ১শ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
