আজ- সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর নিরাপত্তায় রাজশাহী-৩ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান

by Prokash Kal
৩১৪ views

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের কালুপাড়া এলাকায় এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বড়গাছী ইউনিয়নের কালুপাড়া গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. শফিকুল হক মিলনের সহধর্মিণী সুলতানা সুমাইয়া হক সুমি। সমাবেশে তিনি নারী-পুরুষ ও তরুণ প্রজন্মসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। তিনি নারী সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই নির্বাচন শুধু একটি দল বা প্রতীকের নয়, এটি নারীর নিরাপত্তা, ভবিষ্যৎ প্রজন্মের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। তাই সকল নারীকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে নারীদের পারিবারিক ও সামাজিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

তিনি আরও বলেন, রাজশাহী-৩ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাড. শফিকুল হক মিলন একজন সৎ, যোগ্য, পরিশ্রমী ও নির্ভীক জননেতা। তিনি নির্বাচিত হলে পবা ও মোহনপুর উপজেলার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের স্বার্থে নারী সমাজকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা মহিলা দলের সহ-সভাপতি মোসা. কোহিনূর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বড়গাছী ইউনিয়নের যুবদল নেতা সেলিম রেজা শুভ। বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামিমা নাসরিন সিমা, রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. শামসাদ বেগম মিতালী এবং সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বড়গাছী ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন, বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য জয়নাল হক, বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক, বিএনপি নেতা শরিফুল ইসলাম, যুবনেতা খোকনসহ মহিলা দলের নেত্রী সুলতান বিবি, ফাতেমা ইয়াসমিন পপি, ময়না বেগম, রাশেদা বিবি ও সাবিনা বিবিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

You may also like

Leave a Comment

শিরোনাম: