আজ- রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুর আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৫ মোটরসাইকেল উদ্ধার

by Prokash Kal
১৭ views

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে রেজিস্ট্রেশনবিহীন ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) বিকেল ৪টায় শাহজাদপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান।

পুলিশ জানায়, গত ২৫ জুলাই দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ হাফিজুর রহমান এবং শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় এসআই আজিজুল ইসলাম, এসআই মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেপ্তার করা হয়— ১. বাবু (২৯), পিতা: মোঃ জামাত প্রামাণিক, গ্রাম: রেশমবাড়ি। ২. মোঃ রায়হান হোসেন (২৪), পিতা: মোঃ আব্দুর রাজ্জাক মণ্ডল, গ্রাম: বাড়াবিল উত্তরপাড়া। ৩. মোঃ বেলাল হোসেন (৩০), পিতা: মোঃ দুলাল হোসেন, গ্রাম: বাড়াবিল উত্তরপাড়া। সকলের বাড়ি শাহজাদপুর উপজেলা, সিরাজগঞ্জ জেলা।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় মোট ৫টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল। এর মধ্যে রয়েছে ১৫০ সিসির লাল-কালো রঙের পালসার, ১৫০ সিসির কালো-লাল রঙের ডাবল ডিস্ক পালসার, ১৫০ সিসির সুজুকি জিক্সার, ১০০ সিসির লাল রঙের প্লাটিনা এবং আরও একটি মোটরসাইকেল।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান বলেন, “মোটরসাইকেল চুরি প্রতিরোধে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। চোর চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।”

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে চৌকি আদালতে প্রেরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: