আজ- বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক কারবারিরা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে গোদাগাড়ী থানার আচুয়া তালতলা গ্রামের আচুয়া তালতলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করা হেরোইন বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছে। পরে র‍্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি আমগাছের নিচে সিঁড়ির পাশে পড়ে থাকা পাঁচটি স্বচ্ছ পলিথিনের প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে বাদামি রঙের হেরোইন ছিল। প্যাকেটগুলো থেকে মোট ৫৩০ গ্রাম হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়।
র‍্যাব-৫ আরও জানায়, উদ্ধার করা হেরোইন জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্য রাজশাহীর গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: