আজ- বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মতিহারে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর মতিহার থানার তালাইমারী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মোসাঃ লিলি বেগম (৬০) নামে এক পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাকে গ্রেফতার করে আরএমপি পুলিশের বিশেষ মাদক বিরোধী টিম।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন।

গ্রেফতার মোছাঃ লিলি বেগম (৬০), তিনি মতিহার থানার তালাইমারী পাওয়ার হাউজ পাড়া এলাকার মৃত আব্দুল খালেকের মেয়ে এবং মোয়াজ্জেম হোসেনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম মতিহার থানার তালাইমারী পাওয়ার হাউজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে লিলি বেগমকে করে। পরে তার কাছ থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১৫ পুরিয়া গাঁজা উদ্ধার জব্দ করা হয়।

অভিযান শেষে লিলি বেগমকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে গাঁজা রাখার অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: