আজ- শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :

১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিরিজ খেলতে আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা।

ইনজুরির কারণে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন লিটন দাস। একই কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন স্পিডস্টার নাহিদ রানাও। পেস আক্রমণে দলকে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ। তার সঙ্গী হবেন এবাদত হোসেন, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও মুশফিক হাসান। সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া সিরিজের আগে বাংলাদেশ দলে ইনজুরির মিছিল, ছুটি বাতিল এবাদতের

প্রথম টেস্টের দলে ফিরেছেন উইকেটকিপার জাকের আলী অনিক।

বাংলাদেশের স্কোয়াড:নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, শাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান।

You may also like

Leave a Comment

শিরোনাম: