আজ- শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে বালুচর থেকে তাঁত ব্যবসায়ীর লাশ উদ্ধার

by Prokash Kal
১৩৪ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদীর তীরবর্তী বালুচর এলাকা থেকে ইমদাদুল হক মিলন (৩৮) নামে এক তাঁত কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি করতোয়া ডিগ্রি কলেজের সামনে থাকা বালুচর এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত মিলন উপজেলার গাড়াদহ ইউনিয়নের মাকড়কোলা গ্রামের নতুন বসতি মো. আয়নাল সরকার লেদুর ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যদের দাবি।

স্থানীয়রা জানায়, সকালে নদীতীরে যাওয়া এক ব্যক্তি বালুচরে পড়ে থাকা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নিহতের স্ত্রী রিমা খাতুন থানায় এসে লাশটি তার স্বামীর বলে শনাক্ত করেন।

নিহতের স্ত্রী রিমা খাতুন জানান, ঋণের চাপে মিলন অনেক দিন ধরে মানসিকভাবে অস্থির ছিলেন। গত সোমবার থেকে মিলন নিখোঁজ ছিলেন। শুক্রবার রাত ১১টার দিকে মিলন তাকে ফোন করে বলেন যে, তিনি গ্যাস ট্যাবলেট খেয়েছেন এবং কষ্ট পাচ্ছেন। কোথায় আছেন জানার আগেই তিনি ফোন কেটে দেন এবং পরে ফোন বন্ধ পায়।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোঃ আসলাম আলী বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। নিহতের পরিবারের দাবি, তিনি গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: