আজ- সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশের ন্যায় রাজশাহীতে প্রধানমন্ত্রীর ‘নজরুল বর্ষ’ উদ্বোধন

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ’ পালনের কার্যক্রম শুরু হলো। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী সারাদেশের ন্যায় রাজশাহীতেও নজরুল বর্ষের উদ্বোধন করেন।

এ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকার, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান প্রমুখ।

অনুষ্ঠানে রাজশাহীর স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এ বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছর নজরুল বর্ষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

You may also like

Leave a Comment

শিরোনাম: