আজ- মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বৈরাচারের দোসরদের পূর্ণবাসনের চেষ্টার প্রতিবাদে রাবির গেইটে মানববন্ধন

by Prokash Kal
২১৭ views

নিজস্ব প্রতিবেদক :
স্বৈরাচারের দোসরদের পূর্ণবাসনের চেষ্টার প্রতিবাদে এবং দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর মেইন গেইটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে স্বৈরাচারের দোসরদের পূর্ণবাসনের চেষ্টার প্রতিবাদে এবং দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে মানবন্ধন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন: রোকসানা পারভীন টুকটুকি, ভারপ্রাপ্ত পরিচালক, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগ, রাবি, জাপান রহমান, প্রাক্তন শিক্ষার্থী, ইংরেজি বিভাগ,রাবি, দিনার খাতুন, সভাপতি, ৩০ নং ওয়ার্ড মহিলাদল।

মানববন্ধন থেকে নেতৃবৃন্দ- বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুনের সাথে জড়িত মেজর জিয়াউর আহসানের শাস্তি-সহ আওয়ামী লীগ পুনর্বাসনের সাথে জড়িতদের বিচার ও দ্রæত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান।

You may also like

Leave a Comment

শিরোনাম: