আজ- শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন

by Prokash Kal
২০১ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ মহোদয় হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা, মখদুমী লঙ্গরখানার শুভ উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা: সবুর আলী, দি মখদুম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. সুরায়েত রহমান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. তাওহিদ মাজিদ, সহ-সভাপতি মিজানুর রহমান মিজি প্রমুখ।

সংশ্লিষ্টরা জানান, দি মখদুম ফাউন্ডেশনের পরিচালনায় হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা, মখদুমী লঙ্গরখানা পরিচালিত হবে। উদ্বোধন উপলক্ষ্যে মঙ্গলবার বিনামূল্যে চোখের ছানি পরীক্ষা ও অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। যেখানে ৫০ জনের চোখের ছানির অপারেশন করা হবে। এছাড়া পবিত্র ওরস উপলক্ষে আগামী শুক্রবার, শনিবার ও রবিবার ৩ দিন প্রতিদিন ৫ হাজার মানুষের খাবারের ব্যবস্থা থাকবে এবং অন্যান্য দিনেও বিন্যামূল্যে দুই বেলার খাবারের ব্যবস্থা থাকবে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত