
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে আবাসিক হোটেলে অসামাজিক কাজের অভিযোগে ৫ তরুণ ও ৩ তরুণীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জানা যায়, শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় ডিউটি করার সময় বোয়ালিয়া থানার সাহেব বাজার গণক পাড়ায় আবাসিক হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল, হোটেল রহমানিয়া ও গ্র্যান্ড হোটেলে অভিযান পরিচালনা করার সময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ তরুণ ও ৩ তরুণীকে আটক করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগর আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আরএমপি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
