আজ- বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আরএমপি ডিবির অভিযানে গাঁজা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক দুটি অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ মোট ৩ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে আরএমপি ডিবির পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম খলিলের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. সাহাব উদ্দীন-আল-ফারুক ও তাঁর টিম কাশিয়াডাঙ্গা থানার চারখুটার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে হড়গ্রাম পীর সাহেব পাড়া এলাকায় নিজ বাড়িতে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের সময় মোসা. নীলা খাতুন (২৫) ও মোসা. পারভীন বেগম (৩৭) কে আটক করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৫৮০ টাকা জব্দ করে।

গ্রেপ্তারকৃত নীলা খাতুন মো. বাবু সরকারের মেয়ে এবং পারভীন বেগম মো. ফটিক সরকারের স্ত্রী। উভয়েই রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীর সাহেব পাড়া এলাকার বাসিন্দা।

অপরদিকে বিকেল সাড়ে ৪টার দিকে এসআই মো. শাহ আলী মিয়ার নেতৃত্বে ডিঙ্গাডোবা নিমতলা এলাকায় অভিযান পরিচালনা করে মো. বিল্লাল (৩৭) কে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত বিল্লাল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর (আইডি বাগানপাড়া) এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: