আজ- সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইজিবাইক চালক ও মালিকদের নিয়ে আরএমপি ট্রাফিক বিভাগের কর্মশালা

by Prokash Kal
২৯৫ views

নিজস্ব প্রতিবেদক:
“ট্রাফিক আইন জানুন, ট্রাফিক আইন মেনে চলুন” এই স্লোগানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের উদ্যোগে ইজিবাইক অটোরিকশা চালক ও মালিকদের নিয়ে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় ট্রাফিক অফিসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

নগরীর ৫৫ জন চালক ও মালিক এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় রাজশাহী মহানগরীকে দুর্ঘটনা ও যানজট মুক্ত করতে চালকদের সচেতন করার পাশাপাশি ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালনা, উল্টো পথ পরিহার করা, যত্রতত্র পার্কিং না করা, কালার মেনে গাড়ি চালনা, উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র গাড়িতে না লাগানো, অতিরিক্ত গতি পরিহার করা, কম গতির গাড়ি বাম লেন দিয়ে চালানো এবং প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে গাড়ি চালনা প্রভৃতি বিষয়েও সচেতন করা হয়।

কর্মশালাটি পরিচালনা করেন এসি ট্রাফিক জনাব মো: বেলায়েত হোসেন, টিআই প্রশাসন জনাব আবু হেনা মোস্তফা নোমান এবং সার্জেন্ট মোহাম্মদ নূরে আলম সিদ্দিক।

You may also like

Leave a Comment

শিরোনাম: