আজ- শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আযহা উপলক্ষে হাবিবুল্লাহ নগর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

by Prokash Kal
৩৬১ views

শাহান আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৭নং হাবিবুল্লাহ নগর ইউনিয়নে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় দুঃস্থ,অসহায় অতি দরিদ্র ও দুর্যোগক্রান্ত দুস্থ কবলিত পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার ৩ জুন ২০২৫ তারিখে ৭নং হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির আওতায় মোট ৩২৪৫টি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।এ কার্যক্রমটি বাস্তবায়ন করে ইউনিয়ন পরিষদ এবং সহযোগিতা করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা ও হাবিবুল্লাহ নগর ইউনিয়নের প্রশাসক মোঃ রবিউল রানা ও ট্যাগ অফিসার আব্দুর রহিম ইউনিয়ন সচিব ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিলন চন্দ্র ঘোষ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শাহাদত সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের তত্ত্বাবধানে সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। চাল সংগ্রহ করতে আসা অনেকেই জানান, ঈদের পূর্বমুহূর্তে এই সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে এসেছে। তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি সরকারের মানবিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন-এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

You may also like

Leave a Comment

শিরোনাম: