আজ- বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে অর্ধশত ফেনসিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রেহাইচর মহানন্দা টোল ঘরের সামনে থেকে ৪৯ বোতল ফেনসিডিলসহ শ্রী অন্তর মন্ডল (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাবের অভিযানে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইলও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত অন্তর রাজশাহীর পবা থানার শ্রী মন্টুর ছেলে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: