আজ- মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ২৫ বোতল মাদকসহ ব্যবসায়ী আটক

by Prokash Kal
২১২ views

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দারিয়াপুর হাতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল এসকাফ সহ রমজান হোসেন সাদ্দাম (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দারিয়াপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি তল্লাশি করে তাকে আটক করা হয়। পরে তার বহন করা ব্যাগ থেকে ২৫ বোতল এসকাফ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার বাসিন্দা। তাকে এবং উদ্ধারকৃত আলামত চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: