৩৬০


নিজস্ব প্রতিবেদক:
নওগাঁ জেলার বদলগাছী থানার বগুন জোয়ার এলাকা থেকে ১৪.৪ কেজি গাঁজাসহ মোঃ সোহরাব হোসেন (৪৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
বুধবার (৯ জুলাই) দুপুর ১১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে ১৪.৪ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহরাব মাদক ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে বদলগাছী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকচক্রের অন্য সদস্যদের ধরতে র্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান।
