আজ- বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পুত্র সন্তানের বাবা হলেন মুস্তাফিজ

by Prokash Kal
২৮০ views

স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলবেন না আগেই জানিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটি নিয়েছেন তিনি।

এবার দিলেন সুখবর। প্রথম সন্তানের বাবা হয়েছেন টাইগার এই পেসার। বুধবার (৪ ডিসেম্বর) মুস্তাফিজ ও তার স্ত্রী সামিয়া পারভীন শিমুর ঘর আলো করে এসেছে পুত্র সন্তান।

সোশ্যাল মিডিয়াতে নতুন অতিথি আসার খবর নিজেই জানিয়েছেন মুস্তাফিজ।

এক পোস্টে বাঁহাতি পেসার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমরা ছেলে সন্তান লাভ করেছি। বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছে। তাদের জন্য দোয়া করবেন।’

You may also like

Leave a Comment

শিরোনাম: