
এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:
আসন্ন ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে এবং অতীতের স্মৃতি রোমন্থন আর মাঠের লড়াইয়ে প্রাণবন্ত হয়ে উঠেছিল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর বনশ্রী মাধ্যমিক বিদ্যালয় মাঠ। হরিনগর অনির্বাণ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত চার দলীয় ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনালে জয়ের হাসি হেসেছে জেলেখালী ফুটবল একাদশ। টানটান উত্তেজনার এই ম্যাচে মুন্সিগঞ্জ ফুটবল একাদশকে টাইব্রেকারে পরাজিত করে শিরোপা জয় করে তারা।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি দেখতে মাঠের চারপাশে ভিড় জমিয়েছিলেন ফুটবলপ্রেমী শত শত দর্শক। সাবেক ফুটবলারদের এই লড়াই উপভোগ করতে মাঠে উপস্থিত অনির্বাণ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অমেদ আলী, সাবেক ফুটবলার মুজিবর রহমান, ফারুক হোসেন, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম মাসুম বিল্লাহ, মোতালেব হোসেন খেলার মূল পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বরত পরিচালক এম এম মঞ্জুরী ইলাহি গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ক্রীড়ামোদীরা। মাঠের লড়াইয়ে খেলোয়াড়দের ক্রীড়াশৈলী ও প্রাণবন্ত পারফরম্যান্স দর্শকদের দারুণ আনন্দ দিয়েছে।
নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচটি ড্র হলে ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। টাইব্রেকারে মুন্সিগঞ্জ ফুটবল একাদশ দুই গোলের ব্যবধানে পরাজিত হয়। অন্যদিকে, লক্ষ্যভেদে সফল হয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির সদস্যরা। এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় ক্রীড়ানুরাগীরা। আয়োজক অনির্বাণ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এলাকার সাবেক খেলোয়াড়দের একত্রিত করা এবং তরুণ প্রজন্মকে
