আজ- মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পোরজনা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

ঈদুল আযহা উপলক্ষে ৫,৫১২টি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ

by Prokash Kal

শাহান আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় দুঃস্থ, অসহায়, অতিদরিদ্র ও দুর্যোগকবলিত পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সোমবার (২ জুন) ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির আওতায় মোট ৫,৫১২টি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ কার্যক্রমটি বাস্তবায়ন করে পোরজনা ইউনিয়ন পরিষদ এবং সহযোগিতা করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পোরজনা ইউনিয়নের প্রশাসক মোঃ বেলাল হোসেন, ইউনিয়ন সচিব ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈমুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা ও ট্যাগ অফিসার শরিফুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হাসেম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের তত্ত্বাবধানে সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। চাল সংগ্রহ করতে আসা অনেকেই জানান, ঈদের পূর্বমুহূর্তে এই সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে এসেছে। তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি সরকারের মানবিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন-এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

You may also like

Leave a Comment

শিরোনাম: