
বরগুনা প্রতিনিধি:
বরগুনা সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর উপজেলার দক্ষিণ লাকুড়তলা এলাকার ৩ নম্বর ওয়ার্ডে একটি চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা করেন ডিবির এসআই (নিরস্ত্র) অসীম বিশ্বাস।
গ্রেপ্তাররা হলেন চরকগাছিয়া-গাবতলা এলাকার বাসিন্দা মো. সাকিব কাজী (২০) ও মো. জাকারিয়া হাওলাদার (২০)। তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরগুনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
