আজ- বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেফতারে অন্যতম পুলিশ অফিসার শফিকুল

by Prokash Kal
৬৫৬ views

নিজস্ব প্রতিবেদক:

জয়পুরহাট জেলার সদর থানার অন্তর্গত বুজরুক গ্রামের মো. শফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করে ২০২০ সালে এসআই ক্যাডেট ব্যাচে যোগদান করেন। এরপর বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা থেকে মৌলিক প্রশিক্ষণ শেষে নওগাঁ জেলা যোগদান করে বাস্তব প্রশিক্ষণ শেষ করে ধামইরহাট থানায় যোগদান করেন। গত এক বছরে প্রায় ৩০ টির বেশি ভিকটিম বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করেন, যার মধ্যে ২০ জন শিশু ভিকটিম। ভিকটিমদের উদ্ধার ও অপহরণকারী আসামীদের গ্রেফতার করেন।

ভিকটিম উদ্ধারে একজন তৎপর অফিসার এসআই মো. শফিকুল ইসলাম, ভিকটিম উদ্ধার করে বাবা মায়ের হাতে তুলে দেন। এতে অভিভাবকরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক ভিকটিমের অভিভাবক বলেন, আমার মেয়ে অপহরণ হইলে মামলা করিলে দারোগা শফিক মাত্র ৮ দিনে আমার মেয়েকে ঢাকা থেকে উদ্ধার করেন।

তিনি আরও বলেন তিনি একজন ভালো মানুষ তাকে কোনরুপ পেশার দেওয়া হয়নি তিনি নিজ কর্তব্যে আমার মেয়েকে আমার কাছে এনে দায় ।

সাব ইন্সপেক্টর শফিকুল ইসলাম বলেন, এসব ভিকটিমদের মধ্যে রয়েছে প্রেমঘটিত বিষয়, প্রতারণার শিকার, টিকটকে জনপ্রিয় হতে বন্ধুর সাথে পলায়ন করে, পরিবারের সাথে মতের বনিবনা ইত্যাদি।

তিনি আরও বলেন ভিকটিম উদ্ধার করে তাদের আইনগত সহায়তার পাশাপাশি সামাজিক সচেতনতা সম্পর্কে ধারণা দেওয়া হয়। বিভিন্ন স্কুল, কলেজ ছাত্র/ছাত্রীদের এসব প্রতারণার বিষয়ে সচেতনতাসহ শিশু আইন সম্পর্কে ধারণা দিলে অপহরণের প্রভাব কমে যাবে। অভিযানগুলো পরিচালনায় এসপি স্যার, ওসি স্যার ধাপে ধাপে সহায়তা করেন দায়িত্বশীল হলে সব কাজ সম্ভব।

You may also like

Leave a Comment

শিরোনাম: