আজ- , ,

মন্দিরের পেছনে জুয়ার আসর থেকে আটক ২

by Prokash Kal

মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্ব পালনকালে জুয়া খেলার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও আটজন পালিয়ে যায়।

রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রায়পাড়া দুর্গামন্দিরের পেছনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, পোতাজিয়া রায়পাড়ার মানিক শেখ (৪০) ও ব্যাপারীপাড়ার শাহিন ব্যাপারী (২২)। ঘটনাস্থল থেকে তিন প্যাকেট তাস ও নগদ ৩৪০ টাকা জব্দ করে পুলিশ।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
19 October 2026

মন্দিরের পেছনে জুয়ার আসর থেকে আটক ২

www.prokashkal.com |
/Prokashkal