আজ- বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী বার্তা ছড়িয়ে জেলেখালি ভাই ভাই সংঘের প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন 

by Prokash Kal

সাতক্ষীরা প্রতিনিধি: 

মাদকমুক্ত সমাজ গঠন এবং যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাঠমুখী করতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামের ফুটবল মাঠে জেলেখালি ভাই ভাই সংঘের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ খেলায় অংশগ্রহণ করে হাবিবুর ফুটবল একাদশ ও মোস্তাক ফুটবল একাদশ। খেলা ঘিরে স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মোস্তাক ফুটবল একাদশ হাবিবুর ফুটবল একাদশ কে ১ গোলে পরাজিত করেন

ফুটবল ম্যাচ টি সার্বিক সহযোগিতায় ছিলেন জেলেখালি ভাই ভাই সংঘের সভাপতি কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য (সার্ভেয়ার)।

খেলা শেষে বিজয়ী এবং পরাজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জেলেখালি ভাই ভাই সংঘের সিনিয়র সদস্য  সাংবাদিক এম এ রশিদ ,ও  সাংবাদিক  আল আমিন।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: