আজ- বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় চেতনানাশক খাইয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

by Prokash Kal
২০২ views

নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর মান্দা উপজেলায় চেতনানাশক খাইয়ে আপত্তিকর ভিডিও ধারণ ও ধর্ষণের মামলায় একমাত্র আসামী মোঃ রহিদুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বুধবার (২৫ জুন) রাতে মান্দা থানার চকগৌরী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রহিদুল মান্দা উপজেলার মৃত মুনছুর আলীর ছেলে।

জানা যায়, রহিদুল ভিকটিমের আত্মীয় হওয়ায় তার বাসায় যাতায়াত করতেন। গত ১ এপ্রিল কৌশলে জুসে চেতনানাশক মিশিয়ে ভিকটিমকে অজ্ঞান করে ধর্ষণ ও ভিডিও ধারণ করেন।

পরবর্তীতে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব অভিযানে নামে এবং তাকে গ্রেফতার করে মোবাইল ও সিমসহ থানায় হস্তান্তর করে।

You may also like

Leave a Comment

শিরোনাম: