আজ- সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

by Prokash Kal

এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে খায়রুন্নেছা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার ধুমঘাট এলাকার মটেরচক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খায়রুন্নেছা ওই গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের ক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম জানান, বাড়ির পাশের ক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে খায়রুন্নেছার মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: