আজ- রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭

by Prokash Kal
৩৯০ views

প্রকাশকাল প্রতিবেদক:
রাজধানীর মিরপুর-১১ সি ব্লকের এভিনিউ-৫ এর একটি বাসার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ সাত জন দগ্ধ হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন– আব্দুল খলিল (৪০), রুমা আক্তার (৩২), আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (৪), স্বপ্না (২৫) ও শাহ্জাহান (৩৪)। তাদের মধ্যে তিন জনে অবস্থা আশঙ্কাজনক।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানান, আজ সকালে মিরপুর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধ সাত জনকে আমাদের এখানে আনা হয়। তাদের মধ্যে আব্দুল খলিলের শরীরের ৯৫ শতাংশ, আব্দুল্লাহর ৩৮ শতাংশ, মোহাম্মদের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। ওই তিন জনকে ভর্তি কার হয়েছে। বাকি চার জন পর্যবেক্ষণে রয়েছে।’

You may also like

Leave a Comment

শিরোনাম: