আজ- সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনপুরে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

by Prokash Kal
২০৯ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুরে সইপাড়া এলাকা হইতে ১২ কেজি গাঁজাসহ মো. নজরুল ইসলাম (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৫)।

গ্রেফতার মো. নজরুল ইসলাম মোহনপুর থানার সইপাড়া গ্রামের মৃতঃ আবুল কাশেমের ছেলে।

সোমবার (১৩ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রোববার ১২ জানুয়ারী রাত ১০.৩০ টায় র‌্যাব-৫ গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার মোহনপুর থানার সইপাড়া গ্রামস্থ মো. নজরুল ইসলামের পূর্ব দুয়ারী বসতবাড়ীর মাটির চৌচালা টিনের ঘরের ভিতর অপারেশন পরিচালনা করে ১২ কেজি গাঁজা, ০১ টি মোবাইল, ০২ টি সিম উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, গ্রেফতার আসামীকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী মোহনপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: