আজ- , ,

রাজশাহীতে আওয়ামীলীগ নেতা কর্মীসহ গ্রেপ্তার ৯ 

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৯ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করেছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: এনামুল হক মইফুল (৪৮) ও মো: আশরাফুল ইসলাম মাসুদ(৩৯)। এনামুল হক রাজশাহী মহানগরীর পবা থানার দাদপুর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। সে বড়গাছি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং আওয়ামীলীগ কর্মী আশরাফুল ইসলাম শাহমখদুম থানার বড়বনগ্রাম রায়পাড়া গ্রামের মো: আবুল খায়েরের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
19 December 2024

রাজশাহীতে আওয়ামীলীগ নেতা কর্মীসহ গ্রেপ্তার ৯ 

www.prokashkal.com |
/Prokashkal