আজ- বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ১৪

by Prokash Kal
৫১৪ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৪ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৩ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় ২ জন ও অন্যান্য অপরাধে ২ জন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত হাসিনুর ইসলাম ওরফে সজল (৩০) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়ার মো: সাইনুদ্দীন ওরফে সান্টুর ছেলে। সে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: