আজ- বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ছাত্র আন্দোলনে লুন্ঠিত বিদেশি অস্ত্র উদ্ধার

by Prokash Kal
২৪১ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় ছাত্র আন্দোলন চলাকালীন থানা থেকে লুন্ঠিত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ১২ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৫।

সোমবার (২৬ মে) দিনগত রাত ২টায় পদ্মা নদীর ধারে বশরীপাড়া গ্রামের একটি কাশবনে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।

আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: