আজ- বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে দৈনিক বাংলাদেশের আলোর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

by Prokash Kal
২৬৯ views

নিজস্ব প্রতিবেদক:

হাটি হাটি পা পা করে ১৭ বছরে পদার্পণ করেছে জাতীয় দৈনিক বাংলাদেশের আলো। এ উপলক্ষে প্রতিবছরের ন্যায় রাজশাহীতে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১২টায় রাজশাহী ব্যুরো অফিসে রাজশাহী ব্যুরো প্রধান ফারুক আহমেদ, মাল্টিমিডিয়া রিপোর্টার মীর তোফায়েল হোসেন ও স্টাফ রিপোর্টার রাজীব আলীর নেতৃত্বে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, রাজশাহী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, সাংবাদিক রায়হান ইসলাম, মোস্তাফিজুর রহমান জীবন, সাহিদ হাসান, তানভীর ইসলাম, প্রভাষক আতিকুর রহমানসহ বিভিন্ন সাংবাদিক ও সুধীজন।

এ সময় বক্তারা দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধিদের সাফল্য কামনা করে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

You may also like

Leave a Comment

শিরোনাম: