
সজল মাহমুদ :
নারীদের সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রাজশাহীতে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার (২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মিনার চত্বরে পথসভার আয়োজন করা হয়। পথসভা শেষে র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ডিসি (জেলা প্রশাসক) অফিস কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি টুকটুক তালুকদার। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শবনম শিরিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার উপপরিচালক নাতে আলা নাসরিন।
