আজ- শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর বাগমারায় ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

by Prokash Kal
২৮২ views

শামীম হোসাইন, বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাগমারা উপজেলার আহবায়ক কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় বাগমারার অন্যতম প্রাণকেন্দ্র তাহেরপুর বাজারে ইসলামী ছাত্র আন্দোলন বাগমারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগমারা উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা মোঃ আবু মুসার সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এইচএম ফিরোজ কবির এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবগঠিত ইসলামী ছাত্র আন্দোলন আহবায়ক কমিটির আহবায়ক মোঃ আব্দুল্লাহিল কাফি, যুগ্ন আহবায়ক জিহাদ হাসান, সদস্য সচিব হাফেজ রবিউল ইসলাম,যুগ্ম সদস্য সচিব শেখ ফরিদসহ ইসলামী আন্দোলন বাগমারা উপজেলা,ইসলামী যুব আন্দোলন,ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ের নেতৃবৃন্দ।

উক্ত কমিটিতে মোঃআব্দুল্লাহিল কাফিকে আহবায়ক, জিহাদ হাসানকে যুগ্ন আহবায়ক,হাফেজ রবিউল ইসলামকে সদস্য সচিব, শেখ ফরিদকে যুগ্ন সদস্য সচিব করে ৩০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন-বাগমারা ছাত্র সমাজকে ইসলামের পথে অগ্রসর করে সকল প্রকার ভারতীয় আধিপত্যবাদি আগ্রাসন ও ইসলাম বিদ্বেষী সকল প্রকার শক্তির মোকাবেলা করে একটি আদর্শ ছাত্র সমাজ গড়ে তোলাই ইসলামী ছাত্র আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য।

পরিশেষে সভাপতি সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়

You may also like

Leave a Comment

শিরোনাম: