আজ- বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর হাইটেক পার্ক এলাকায় ইয়াবাসহ গ্রেফতার ১

by Prokash Kal
২৭১ views

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সুমন (২০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হাইটেক পার্ক সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার সুমন মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুলজারবাগ গুড়িপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে।

আজ র‌্যাব এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার সুমন নিজ এলাকার চিহ্নিত মাদক কারবারী। সে দীর্ঘদিন যাবত ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল-সহ বিভিন্ন ধরণের মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রয় করে আসছে।

এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

You may also like

Leave a Comment

শিরোনাম: