
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. নুরে ইসলাম মিলন, পাঠাগার সম্পাদক মো. সুরুজ আলী এবং প্রকাশকল এর সাংবাদিক সোভন-এর জন্মদিন উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) রাত ৮টায় নগরীর বড়কুঠি কফি বারে অনুষ্ঠিত সদস্যপদ ফরম উত্তোলন ও জমাদানকারী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে কেক কাটা, জন্মদিনের গান পরিবেশন এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন, প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, রাজশাহীর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক আজিবার রহমান, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির সভাপতি আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক ও রাজশাহী প্রেসক্লাবের সদস্য সুজাউদ্দিন ছোটন, সময় টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি সাইফুর রহমান রকি, ক্যামেরাপার্সন হাবিবুর রহমান পাপ্পু, মাই টিভির রাজশাহী প্রতিনিধি ও রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, কোষাধ্যক্ষ আল আমিন হোসেন, রাজশাহী প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের সদস্য রাজিব আলী রাতুল, রাউফ উদ্দিন রাফি ,মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকারসহ প্রায় শতাধিক সাংবাদিক।
জন্মদিন উপলক্ষে বক্তব্য দিতে গিয়ে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন বলেন, “মো. নুরে ইসলাম মিলন ও মো. সুরুজ আলী রাজশাহী প্রেসক্লাবের দায়িত্বশীল, কর্মঠ ও সফল সংগঠক। সাংবাদিক সমাজ ও প্রেসক্লাবের উন্নয়নে তারা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে তরুণ সাংবাদিক সোভনেরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আজকের এই আয়োজন তাদের প্রতি আমাদের ভালোবাসা, সম্মান ও শুভকামনার বহিঃপ্রকাশ।”
প্রধান অতিথি নজরুল হুদা বলেন, “সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জন্মদিন শুধু বয়স বৃদ্ধির বিষয় নয়, এটি নতুন উদ্যমে সমাজ ও দেশের কল্যাণে কাজ করারও প্রেরণা। আমি তিনজনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের আরও সাফল্য কামনা করছি।”
হঠাৎ এমন আয়োজনে আবেগাপ্লুত হয়ে রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. নুরে ইসলাম মিলন বলেন, “আমি সত্যিই অভিভূত। আমার জন্মদিনকে স্মরণীয় করে রাখতে রাজশাহী প্রেসক্লাব যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছে, তা আমি কখনও ভুলব না। এই প্রেসক্লাব আমার পরিবারের মতো। আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সাংবাদিক সমাজের কল্যাণে অতীতের মতো ভবিষ্যতেও কাজ করে যেতে চাই।”
রাজশাহী প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক মো. সুরুজ আলী বলেন, “জন্মদিনের এমন আন্তরিক আয়োজন আমাকে গভীরভাবে আনন্দিত করেছে। সহকর্মীদের ভালোবাসা ও সম্মান একজন মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি রাজশাহী প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
রাজশাহীর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক আজিবার রহমান বলেন, “সাংবাদিকতা পেশার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক ও মানবিক বন্ধন আরও দৃঢ় করতে এ ধরনের আয়োজন অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখে। আমি জন্মদিনের তিনজনকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের সুস্থ, সুন্দর ও সফল জীবন কামনা করছি।”
পরে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত সাংবাদিকরা জন্মদিনের তিনজনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের আরও সাফল্য কামনা করেন।
