আজ- বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ৮

by Prokash Kal
৫০৮ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৮ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন এবং আরএমপির অভিযানে ৬ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য মামলায় ১ জন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন মহানগরীর শাহমখদুম থানার ভূগরইল পশ্চিমপাড়ার মৃত কাইয়ুম উদ্দিনের ছেলে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: আ: হাকিম (৫০) ও রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার মো: ইকবাল হোসেন ওরফে বাচ্চর ছেলে আওয়ামীলীগ কর্মী মো: হাসান মোহাম্মদ (৩৫)।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: