2

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

by Prokash Kal
৩৩ views

নিজস্ব প্রতিবেদক:
“নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান” এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩৩। রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয় এ বর্ষবরণ অনুষ্ঠান।

মঙ্গলবার সকাল ৭টায় রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সামনে থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন-ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বৈশাখী মেলার।

বৈশাখী শোভাযাত্রা ও বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এ সময় বর্ষবরণের অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি উর্ধ্বতন কর্মকর্তাসহ নগরীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রঙিন পোশাক ও বৈশাখী সাজে সজ্জিত হয়ে জড়ো হন। পালকি, ব্যানার-ফেস্টুন ও বাঙালিয়ানা ঐতিহ্যের নানা উপকরণে সাজানো শোভাযাত্রাটি নগরজুড়ে সৃষ্টি করে এক উৎসবমুখর আবহ।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত