2

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুয়েটে গাঁজাসহ বহিরাগত যুবক আটক

by Prokash Kal
৫৪ views

রুয়েট প্রতিনিধি:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে সন্দেহজনক আচরণের কারণে এক বহিরাগত যুবককে গাঁজাসহ আটক করা হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুরকৌশল ভবনের সামনে পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দায়িত্বে থাকা আনসার সদস্য ইমরান ওই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার বক্তব্য অসংলগ্ন মনে হলে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করার চেষ্টা করলে সে আনসার সদস্যের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা শাখার প্রধান আবুল হাশেমের নেতৃত্বে আনসার প্লাটুন কমান্ডার শাহীন এবং অ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার মিনহাজসহ অন্যান্য সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাদের সমন্বিত প্রচেষ্টায় অভিযুক্ত যুবককে আটক করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত যুবকের নাম রাতুল (১৯)। তার পিতা রায়হান শরীফ রবিন এবং তার বাড়ি নগরীর নর্দার্ন মোড় এলাকায়।

এ বিষয়ে নিরাপত্তা শাখার প্রধান আবুল হাশেম বলেন, “ক্যাম্পাসে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে আমরা সর্বদা সতর্ক রয়েছি। আজকে ঘটনা জানার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।”

সংশ্লিষ্টদের মতে, নিরাপত্তা শাখার অধীনে আনসার সদস্যদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত