আজ- , ,

রাজশাহী মহানগরীতে বিস্ফোরক মামলার গ্রেপ্তার ৯

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনাসহ বিভিন্ন সময়ের বিস্ফোরক মামলার ৯ আসামি গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আলতাফের ছেলে মো: সোহলে রানা (৩২), শাহমখদুম থানার ভুগরইল গ্রামের মো: বজলুর রহমানের ছেলে মো: তৌহিদুল ইসলাম বুলবুল (৩০), শাহমখদুম থানার উত্তর নওদাপাড়ার মৃত গোলাম মোর্তুজার ছেলে মো: আল মামুন (৫১), বড়বনগ্রাম শেখপাড়ার মো: আলম সরকারের ছেলে মো: শরিফুল ইসলাম বিপ্লব (৩৪), পবা থানার দাদপুরের মৃত নইমুদ্দিনের ছেলে মো: শরিফুল ইসলাম (৪০), বেলপুকুর থানার ভড়ুয়াপাড়ার মৃত খায়রুদ্দিনের ছেলে মো: গোলাম মোস্তফা (৬০), বোয়ালিয়া থানার মোন্নাফের মোড়ের মৃত আলী ড্রাইভারের ছেলে মো: আলমগীর হোসেন (৫০), কর্ণহার থানার ধর্মহাটা গ্রামের মো: আরশাদ আলীর ছেলে মো: শরীফ আহম্মেদ রাফি (৩৫) ও চন্দ্রিমা থানার মুশরইল বাচ্চুর মোড়ের মো: ফজলুর রহমানে ছেলে মো: মুক্তার হোসেন (৫৫) ।

শনিবার (৯ নভেম্বর ) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া, রাজপাড়া, চন্দ্রিমা, বেলপুকুর, শাহমখদুম, পবা, কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
11 November 2024

রাজশাহী মহানগরীতে বিস্ফোরক মামলার গ্রেপ্তার ৯

www.prokashkal.com |
/Prokashkal