আজ- বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

by Prokash Kal
৩২২ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মতিহার সীমান্ত এলাকা থেকে ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১ বিজিবি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জেলার মতিহার থানাধীন ফুলতলা ঘাট এলাকায় পদ্মা নদীর চরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার পিস ইলেকট্রিক রেজিস্টেন্স, ১ হাজার পিস বাল্ব ও ৫২৫ পিস পুশ সুইচ জব্দ করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: