আজ- মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী-৩ আসনের সাবেক এমপির জামিন আবেদন নামঞ্জুর

by Prokash Kal
২১৭ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী-৩ পবা-মোহনপুর আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আসাদুজ্জামানকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির করা হয়েছিল। এ সময় আসাদের পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক মো. হাদিউজ্জামান তা নামঞ্জুর করেন।

রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক মো. আমান উল্লাহ বলেন, ‘ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মোহনপুর থানায় করা একটি মামলার ধার্য তারিখ ছিল আজ বৃহস্পতিবার। এ মামলায় হাজিরার জন্য সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছিল। এ সময় তার জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

তিনি আরও জানান, এ দিন মোহনপুর থানার আরেকটি মামলায় আসাদুজ্জামানকে গ্রেপ্তার দেখানোর আবেদন ছিল। আদালত এই আবেদন মঞ্জুর করেছেন বলেও জানান তিনি।

এদিকে আসাদুজ্জামান আসাদকে আদালতে নিয়ে আসার পর থেকেই আসাদের দলীয় কর্মীরা জয় বাংলা শ্লোগান দিতে থাকে।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গত ৬ অক্টোবর ঢাকায় তিনি র‍্যাবের হাতে গ্রেপ্তার হন। সম্প্রতি তাকে ঢাকা থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: